---Advertisement---

Auto Image Slider

নাবালিকা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ভাতারে ধৃত যুবক

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: এক নাবালিকা ছাত্রীকে বারবার উত্যক্ত করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সুজয় বিশ্বাস(২০)। ভাতার বাজারে সুকান্তপল্লিতে তার বাড়ি। শনিবার বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বর্ধমান আদালতে পাঠানো হয় ধৃতকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার বাজার এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী ১৭ বছরের নাবালিকা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানায়। ছাত্রীটির অভিযোগ, মোবাইলে ফোন করে তাকে বারবার প্রেমের প্রস্তাব দিত ওই যুবক। রাজি না হওয়ায় হুমকিও দিচ্ছিল। মেয়েটির বাবা জানান, এনিয়ে তিনি ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন যাতে মেয়েটিকে বিরক্ত না করে।যুবকটিকেও বোঝানো হয়েছিল। কিন্তু তাতেও বেপরোয়া হয়ে ওঠে সুজয় বিশ্বাস। আবশেষে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীটি। তারপরেই গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে।
See also  মাধবডিহি তে ইঁটের আঘাতে মহিলার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---