---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে ভোজ্য তেল কারখানায় আগুন, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড়ের প্যামড়া এলাকায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

বিজ্ঞাপন

দমকল সূত্রে জানা গেছে কারখানার বাতিল যন্ত্রাংশ রাখার জায়গায় আগুন লাগে।বিকল যন্ত্রাংশ গ্যাস কাটার দিয়ে কাটার কাজ চলছিলো।সেই সময়ই কোনো কারণে আগুন ছিটকে তেলের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে। আগুনের ধোয়া অনেক দূর থেকেও দেখা যায়।

তবে সঠিক কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার পরই আগুন লাগার সঠিক কারন জানা যাবে বলে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুন লাগার ঘটনায় খয়ক্ষতির পরিমান সম্পর্কেও প্রাথমিকভাবে কারখানা কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

See also  শর্ত অনুযায়ী পাওনা পাচ্ছে না! প্রতিবাদে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকদের কর্মবিরতি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---