---Advertisement---

Auto Image Slider

ভাতারে প্রৌঢ়াকে গণধর্ষণ, গ্রেফতার ৪, উত্তেজনা

Souris Dey

Published

বিজ্ঞাপন

। 

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: এক প্রৌঢ়া কে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভাতারের ওড়গ্রাম এলাকার পাহারপুরে। বর্তমানে প্রৌঢ়া চিকিৎসাধীন রয়েছেন। প্রৌঢ়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় যুক্ত চারজন যুবককে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ। 

বৃহস্পতিবার অভিযুক্তদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ সাতদিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অপরদিকে ধৃত অভিযুক্ত এক ব্যক্তির স্ত্রীর দাবি, তার স্বামীকে কে ফাঁসানো হয়েছে। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
See also  বর্ধমান আদালতে জামিন নিয়েই মালদা বিস্ফোরণে এনআইএ তদন্ত চাইলেন দিলীপ ঘোষ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---