---Advertisement---

Auto Image Slider

মেমারি পুরসভার চেয়ারম্যান-সহ ১১ তৃণমূল কাউন্সিলরের গণপদত্যাগ!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমানের দাইহাট ও কাটোয়া পুরসভার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেমারি পৌরসভায় বড়সড় রাজনৈতিক অস্থিরতা। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী-সহ মোট ১১ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সোমবার তাঁদের পদত্যাগপত্র কার্যনির্বাহী আধিকারিক দেবরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন। এই নাটকীয় ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজ্ঞাপন

পদত্যাগী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেখ ইউসুফ, ৩ নম্বর ওয়ার্ডের মানসুরা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের ড. কৃষ্ণপদ বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডের ডাঃ চিরঞ্জীব ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের সোনালী বাগ, ৯ নম্বর ওয়ার্ডের বাপি ব্যানার্জী, ১১ নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ১৪ নম্বর ওয়ার্ডের রঞ্জিত বাগ, ১৫ নম্বর ওয়ার্ডের কাশ্মীরা খাতুন এবং ১৬ নম্বর ওয়ার্ডের সুনীল মুর্মু। তাঁরা এদিন পুরসভার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন।

এই গণপদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই মেমারিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়, যা এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

পদত্যাগী চেয়ারম্যান ও কাউন্সিলরদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো রাজনৈতিক চাপে পড়ে তাঁরা এই সিদ্ধান্ত নেননি। বরং, পুরসভায় ‘কাজের পরিবেশের অভাব’-এর কারণেই তাঁরা সম্মিলিতভাবে পদত্যাগের পথ বেছে নিয়েছেন। যদিও এই পদত্যাগপত্রগুলি এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কিনা, সে বিষয়ে প্রশাসন সূত্রে কিছু জানানো হয়নি। এর আগে দাইহাট এবং কাটোয়া পুরসভাতেও একই ধরনের পদত্যাগের ঘটনা ঘটেছে, যা রাজ্যের পুর প্রশাসনে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

See also  পুজোর আগেই বর্ধমান শহর কে সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হচ্ছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---