---Advertisement---

Auto Image Slider

‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর ও ৮০তম স্বাধীনতা দিবস: বর্ধমানে ১০০ শিল্পীর সমবেত গানে উদ্বেলিত শহর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের এক সুরধ্বনিতে মাতোয়ারা হলো বর্ধমান। ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের আবহে এবং ‘বন্দেমাতরম’ গানের ১৫০ বছর পূর্তিকে সামনে রেখে আজ, শুক্রবার, টাউন হল ময়দানে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান। ‘শহরের সুর, শহরের স্বর: বন্দেমাতরম’ শীর্ষক এই অনুষ্ঠানে এক মঞ্চে সমবেত কণ্ঠে গান গাইলেন শহরের ১০০ জন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী।

বিজ্ঞাপন

বর্ধমান ওয়েভের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী সৌমেন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা। আয়োজকদের মূল লক্ষ্য ছিল, স্বাধীনতা দিবসের আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের একত্রিত করে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে দেশাত্মবোধের আবহ তৈরি করা।

বন্দেমাতরমের ১৫০ বছর এবং দেশের ৮০তম স্বাধীনতা দিবস—এই দুই গুরুত্বপূর্ণ উপলক্ষকে স্মরণ করে বর্ধমানের সাংস্কৃতিক পরিসরে দেশাত্মবোধের এক গভীর বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। ১০০ কণ্ঠের সমবেত স্বরে টাউন হল ময়দান জুড়ে ছড়িয়ে পড়ল স্বাধীনতার আবেগ, যা এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে শহরের বুকে।

See also  রান্নার গ্যাস থেকে আগুন লেগে ভস্মীভূত মাটির বাড়ি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---