---Advertisement---

Auto Image Slider

শ্রাবণের ধারায় সিক্ত বিশ্বকবির প্রয়াণদিবস, কাঞ্চননগর দীননাথ দাস বিদ্যালয়ে স্মৃতিচারণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ, ৮ আগস্ট, ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণদিবস। মানবজাতি আজও তাঁর অগণিত সৃষ্টি, গান, সাহিত্য এবং দর্শনে মুগ্ধ ও অনুপ্রাণিত। এই বিশেষ দিনে কাঞ্চননগর দীননাথ দাস বিদ্যালয়ে এক সশ্রদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হলো।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে। শিক্ষিকা নন্দিনী দে ছাত্রীদের সঙ্গে সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন। শ্রাবণের এই দিনে তাঁদের গানে যেন প্রকৃতিও সায় দেয়, বর্ষার ধারা নেমে আসে। এই মনোরম পরিবেশে ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলেমিশে কবিগুরুকে শ্রদ্ধা জানান।

বিদ্যালয়ের ইকো-ক্লাবের পক্ষ থেকে দুপুর সাড়ে বারোটায় দুটি পরীক্ষার ফাঁকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক অনুপ কুমার দত্ত এবং সঞ্জীত পালের নেতৃত্বে ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বৃক্ষরোপণ করেন, যা কবিগুরুর প্রকৃতি প্রেমের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য। পদার্থবিজ্ঞানের শিক্ষক সৌমেন লাহা কবির একটি কবিতা আবৃত্তি করে শোনান, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

বিশিষ্ট অভিজ্ঞ সাহিত্যের শিক্ষক তথা বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র দীপ্তসুন্দর মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের মুখে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলি আজও পথ দেখাতে সক্ষম। বিশ্বভারতীর প্রাক্তন গবেষক তথা জাতীয় শিক্ষক ও মেন্টর, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত মন্তব্য করেন, রবীন্দ্রনাথকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা এখনও বাকি। নিত্যনতুন পন্থায় তাঁকে আবিষ্কার করার মাধ্যমেই মানবজীবন আনন্দে ভরে উঠতে পারে। তিনি নতুন জাতীয় শিক্ষানীতিতেও পরিবেশ, শিক্ষা ও জীববৈচিত্র্যের মাধ্যমে একটি উন্নত পৃথিবী গড়ার উপর জোর দেন, যা রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই অনুষ্ঠান কেবল বিশ্বকবিকে স্মরণ করাই নয়, তাঁর চিরন্তন বাণীকে বর্তমান প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরার এক ব্যতিক্রমী উদ্যোগ ছিল।

See also  সাংসদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি, মেমারীতে মতুয়াদের জোড়া ক্ষোভের মুখে বিধায়িকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---