---Advertisement---

Auto Image Slider

জামালপুরে ৯টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায়। উদ্ধার হয়েছে একটি ব্যাগে ন’টি তাজা বোমা। শুক্রবার সকালে একটি গাছের নিচে একটি ব্যাগ কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। এরপর তারাই পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে দেয়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে পুলিশ বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয়। ইতোমধ্যে উদ্ধার হওয়া ন’টি বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই জামালপুরের আমরপুর থেকে তাজা বোমা উদ্ধার করেছিলো পুলিশ। এরপর নবগ্রাম এলাকা থেকে উদ্ধার হলো ৯ টি বোমা। স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জামালপুরের বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়াচ্ছে। 

See also  পুলিশ দিবসে প্রবীণদের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশ চালু করল সন্মান প্রকল্প, চুরি যাওয়া ১১০টি মোটরবাইক উদ্ধার, পাকড়াও চুরির গ্যাং
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---