---Advertisement---

বর্ধমানে পুলিশের টহলদারি ভ্যানে দূরপাল্লা বাসের ধাক্কা, এক হোমগার্ডের মৃত্যু, আহত তিন পুলিশ কর্মী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গভীর রাতে নবাবহাটের অদূরে গড়তালিত এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডে পুলিশের কর্তব্যরত টহলদারি ভ্যানের পিছনে যাত্রীবাহী দূরপাল্লার বাসের ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ডের। আহত এক এএসআই সহ তিন পুলিশ কর্মী। মৃত হোমগার্ডের নাম ত্রিদিব দে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাত প্রায় তিনটে নাগাদ বর্ধমান থানার পুলিশের একটি পেট্রোলিং ভ্যান নবাবহাটের কাছে ডিউটি করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় হঠাৎই কলকাতাগামী দূরপাল্লার একটি বাস পিছন দিক থেকে দ্রুতগতিতে এসে সরাসরি পুলিশের গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটি বেশ কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়। ঘটনাস্থলেই গুরুতর যখন হয় এক হোমগার্ড।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ত্রিদিব দে নামে এক হোমগার্ড কে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা শুরু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  শহরে ফের সদ্যজাতের দেহ উদ্ধার, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---