---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার দুই যুবক, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের উপকন্ঠে রেনেসাঁ উপনগরীর ভিতরে বর্ধমান থানার পুলিশ একটি সুইফ্ট ডিজায়ার গাড়ির ভিতর থেকে প্রায় সাড়ে ছয় লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। কি কারণে এতো টাকা গাড়িতে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সঙ্গে থাকা টাকার কোনো বৈধ কাগজ দেখাতে না পাড়ায় গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা, এদের দুজনেরই বাড়ি বাঁকুড়া জেলায়। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বেলিয়াতোর থানার বদরকোদা এলাকায়। বাপন হাঁসদার বাড়ি, বাঁকুড়া জেলার চন্দ্রা এলাকায়।

বিজ্ঞাপন

সূত্র মারফৎ জানতে পারা গেছে, ধৃত দুই যুবকের সঙ্গে একটি রাজনৈতিক দলের এক প্রভাবশালী নেতার পি এ( পার্সোনাল এসিস্ট্যান্ট) এর যোগাযোগ রয়েছে! অবৈধভাবে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে তোলা আদায় করার জন্য এই যুবকদের ব্যবহার করা হতো বলে সূত্রের খবর। এদিন বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রেনেসাঁর ভিতরে সাদা চার চাকা একটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে গাড়ির পিছনে একটি প্যাকেটে পাঁচশ টাকার একাধিক বান্ডিল দেখতে পায়।

গাড়িতে থাকা দুই যুবককে টাকার উৎস সম্মন্ধে জিজ্ঞাসাবাদ করার পর তারা কোনো সদুত্তর বা কাগজ দেখাতে না পারায় প্রথমে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  পঞ্চায়েতের দখলদারী নিয়ে গলসীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গ্রেফতার ৭জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---