---Advertisement---

Auto Image Slider

দিনদুপুরে বাইক নিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা, চাঞ্চল্য মেমারিতে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: ব্যাঙ্ক থেকে টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দিনের আলোতেই দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা সহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেলো। বৃহস্পতিবার দুপুরে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা কামারশাল, স্টোর সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, সাতগেছিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ পরিশোধ করার উদ্দ্যেশে সোমেশ্বর পাল ও মানিক চ্যাটার্জী নামে দুই কৃষক উপভোক্তা ১ লক্ষ ৭৮ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। আসার পথে দুপুর ১ টা নাগাদ মন্তেশ্বর মেমারি রোডে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সোমেশ্বর পাল ও মানিক চ্যাটার্জী জানিয়েছেন, তারা দুইজন মিলে ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাতগেছিয়া থেকে মোটরসাইকেলে করে মন্তেশ্বর থানার অধীনে মধ্যমগ্রাম অর্থাৎ মাঝের গ্রামে বাড়ি ফিরছিলেন।

আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশালে কাজ মিটিয়ে মোটরসাইকেলে চাপার সময় অপরদিক অর্থাৎ মন্তেশ্বরের দিক থেকে একটি মোটর সাইকেলে দুই দুষ্কৃতী এসে সোমেশ্বর পালকে বাইক থেকে টেনে হিজরে ফেলে দেয় এবং টাকার ব্যাগটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। সোমেশ্বর পালের হাতেই টাকার ব্যাগটা ছিল বলে জানা গেছে।

অপর উপভোক্তা মানিক চাটার্জী জানিয়েছেন, ব্যাগে ১ লক্ষ ৭৮ হাজার টাকা ও দুইজনেরই ব্যাংকের পাস বই এবং চেক বই ছিল। গোটা টাকাটাই ৫০০ টাকার নোট ছিল বলে জানান তারা। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দিনের আলোয় সচল রাস্তায় ভয়াবহ কায়দায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

See also  বর্ধমানে বছরের প্রথম লোক আদালতের শুরুতেই উপচে পড়ল ভিড়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---