---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে অবৈধ নগদ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ালো বিজেপির, নজরে বিষ্ণুপুরের সাংসদ ও তার পিএ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের রেনেসাঁ উপনগরীর কাছে চার চাকা গাড়ি থেকে নগদ সাড়ে ৬ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র ও তার পিএ হৃদয় পালের নাম প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানালো পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, “বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র পিএ হৃদয় পাল বিভিন্ন বালি খাদান থেকে ধৃতদের দিয়ে টাকা সংগ্রহ করে নিয়ে যেত ওই সাংসদের কাছে। প্রাথমিকভাবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনে নাম উঠে আসা ওই বিজেপি সাংসদের পিএ হৃদয় পাল এবং সাংসদকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।”

বিজ্ঞাপন

বুধবার বিকেলে বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ উপনগরী এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের নাম সৌরভ ঘোড়ুই ও বাপন হাঁসদা। দু’জনেরই বাড়ি বাঁকুড়া জেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী আরও বলেন, “এটি একেবারেই প্রাথমিক স্তরের তদন্ত। ধৃতদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেই অনুযায়ীই তদন্ত এগোচ্ছে। যাদের নাম উঠে আসছে, প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে উদ্ধার হওয়া গাড়িটি অন্য ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা এবং সেই সংক্রান্ত কোনও নথিও ধৃতরা দেখাতে পারেননি। এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।” স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা ভোটের মুখে বিজেপি সাংসদ ও তার পার্সোনাল এসিস্ট্যান্ট এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসায় চরম বিপাকে পড়ল রাজ্যের বিজেপি নেতৃত্ব বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

See also  নার্সিং ট্রেনিং-এর নামে গোটা রাজ্য জুড়ে ভয়াবহ প্রতারণা, আদালতের পথে প্রতারিতরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---