---Advertisement---

পিকনিকে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের জাল ভ্যান, জখম চালক সহ তিনজন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার ছুটির দিনে পিকনিক করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি জাল ভ্যান। রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সদরঘাট কৃষক সেতুর কাছে।পোলেমপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসা একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কা থেকে বাঁচতেই পুলিশ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন। এই ঘটনায় চালকসহ মোট ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে জেলা পুলিশের একটি বিশেষ দল সদরঘাট মাঠে পিকনিকের উদ্দেশ্যে আসে। পুলিশ কর্মীদের নামিয়ে রাস্তার ওপরেই গাড়িটি মোড় ঘোরানোর (U-turn) চেষ্টা করছিল। ঠিক সেই সময় বর্ধমানের তেলিপুকুরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি ডাম্পারের হাত থেকে রক্ষা পেতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পুলিশের গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে নিচের দিকে পড়ে যায়।

গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সেইসময় গাড়িতে তিনজন ছিলেন বলে জানা গেছে, তারা জখম হয়। দ্রুত বাকি পুলিশ কর্মী, ট্র্যাফিক কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বর্ধমান আরামবাগ রোডে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

See also  বর্ধমানে বিজেপির মহিলা মোর্চার নেত্রীর ওপর তৃণমূলের হামলার অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---