---Advertisement---

দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, চাঞ্চল্য কাটোয়ায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার ভোরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়া রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে।

বিজ্ঞাপন

রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া–আজিমগঞ্জ লোকাল। হঠাৎই যাত্রীরা ট্রেনের একটি কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। হঠাৎ আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ। খবর দেওয়া হয় দমকল দফতরে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

See also  স্বাদু গদ্যের বিন্দুতে বিন্দুতে সিন্ধুদর্শনের আনন্দ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---