---Advertisement---

পূর্ব বর্ধমানের মেমারিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, পকসো আইনে গ্রেপ্তার বৃদ্ধ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় পুলিশ প্রণব ঘোষ নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ধৃতের বয়স আনুমানিক ৬০ বছর। অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

পরিবারের লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত ২০ ফেব্রুয়ারি। সকালে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিড-ডে মিলের খিচুড়ি আনতে গিয়েছিল ওই ১১ বছর বয়সী ছাত্রী। অভিযোগ, সেই সময়ই অভিযুক্ত প্রণব ঘোষ নাবালিকাকে নানাবিধ প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তার শ্লীলতাহানি করেন। শিশুটি ভয়ে ও লজ্জায় প্রথমে ঘটনাটি পরিবারের কাউকে জানাতে পারেনি।

পরিস্থিতি আরও জটিল হয় ২২ ফেব্রুয়ারি বিকেলে। ওই ছাত্রী যখন বিদ্যালয়ের পাশের আমবাগানে খেলছিল, তখন অভিযুক্ত ফের তাকে ডাকার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এতে আতঙ্কিত হয়ে শিশুটি দ্রুত বাড়ি ফিরে যায় এবং তার মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সমস্ত ঘটনা সবিস্তারে জানায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অভিভাবক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। সোমবার অভিযুক্ত বৃদ্ধ কে আদালতে পেশ করে পুলিশ। বিচারক আসামিকে চার দিনের পুলিশি হেফাজতের আদেশ জানিয়েছেন। জেলা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমগ্র বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বসহকারে তদন্তাধীন এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

See also  ২২ বছর আগের স্মৃতি উসকে ফের পিটিয়ে যুবক খুন বর্ধমানে, তীব্র উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---