---Advertisement---

Auto Image Slider

পার্টি অফিসে ডেকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার হুমকি, তারপর ২৩ লক্ষের মুচলেকা! বর্ধমানে বিজেপি কর্মীদের হুমকির মুখে আত্মঘাতী তৃণমূল নেতা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিজেপি কর্মীদের বিরুদ্ধে মানসিক চাপ ও হুমকির অভিযোগ তুলে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কর্মী স্বরূপ রানা। মঙ্গলবার রাতে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা স্বরূপ রানাকে তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। একাধিক আলোচনার পর অবশেষে ২৩ লক্ষ টাকা আগামী সাত দিনের মধ্যে দেওয়ার জন্য তার থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। এই টাকা দিতে না পারলে বাড়ি ভাঙচুর, বাড়িতে হামলা এবং পরিবারসহ গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

স্বরূপ রানার ভাই শ্যামল রানা জানান, গত ২২ জুন তারিখে স্থানীয় বিজেপি কর্মীরা স্বরূপকে বিজেপি কার্যালয়ে ডেকে পাঠায়। সেখানে তাকে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়। অনেক অনুরোধের পর ২৩ লক্ষ টাকা সাত দিনের মধ্যে শোধ করার শর্তে একটি মুচলেকা লিখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই স্বরূপ রানা চরম মানসিক চাপে ভুগছিলেন। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। এই তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরেই গত ২৩ জুন সকালে তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

পরিবারে অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘী থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, স্বরূপ রানা এলাকায় অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১৩-২০১৮ সাল পর্যন্ত বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং ২০১৮-২০২৩ সাল পর্যন্ত মৎস্য কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য পদে আসীন ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন দেখা দিয়েছে।

See also  গলসির মসজিদপুরে বিজেপির এজেন্টের ফরম ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---