---Advertisement---

Auto Image Slider

রায়নায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত আরও ১

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বর্ধমান–বোঁয়াইচণ্ডী রাস্তায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। আজ সকালে বড়গোপীনাথপুর ও শংকরপুর গ্রামের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যেখানে একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় এক বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর জখম হন।

বিজ্ঞাপন

স্থানীয়দের প্রাথমিক তৎপরতায় এবং পুলিশের সহযোগিতায় গুরুতর আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুরুতর আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মৃত এবং আহত ব্যক্তির পরিচয় এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে স্থানীয়দের ধারণা, তাঁরা এলাকার কোনো চালকলের শ্রমিক হতে পারেন।

দুর্ঘটনার খবর পেয়ে রায়না থানার অন্তর্গত সেহারাবাজার ফাঁড়ির পুলিশ এবং খণ্ডঘোষ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি রাস্তা থেকে সরিয়ে নেয়। এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও তার চালক দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। পুলিশ পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

See also  ভাতারে বিয়েবাড়িতে হঠাৎ মৌমাছির হামলা, বর সহ আহত ১০, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---