---Advertisement---

Auto Image Slider

বন্ধ্যত্ব চিকিৎসায় নতুন দিগন্ত, বর্ধমানে ‘উড়ান’ ক্লিনিকে অত্যাধুনিক ফার্টিলিটি বিভাগের শুভ উদ্বোধন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বন্ধ্যত্ব চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন হলো বর্ধমানে। আজ, শুক্রবার সকালে শহরের ‘উড়ান ফিটাল মেডিসিন অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক’-এ অত্যাধুনিক ফার্টিলিটি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে জেলার মানুষ আরও সহজলভ্য উপায়ে আধুনিক বন্ধ্যত্ব চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বর্ধমান থানার উল্টো দিকে ক্লিনিকের নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন বিভাগের উদ্বোধন করেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ মৌসুমি বন্দ্যোপাধ্যায়। ক্লিনিক সূত্রে জানা গিয়েছে, এই বিভাগে বন্ধ্যত্বের কারণ নির্ণয় থেকে শুরু করে আইইউআই (IUI), আইভিএফ (IVF)-এর মতো উন্নত চিকিৎসা পদ্ধতি ধাপে ধাপে চালু করা হবে। মূলত, রোগীদের এক ছাদের নিচে বিশেষজ্ঞ ও সমন্বিত চিকিৎসা পরিষেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ক্লিনিকের কর্ণধার তথাগত চ্যাটার্জি বলেন, “বন্ধ্যত্ব এখন আর কোনো অমীমাংসিত সমস্যা নয়। আধুনিক চিকিৎসার হাত ধরে বহু দম্পতির সন্তান লাভের স্বপ্ন সফল হচ্ছে। বর্ধমান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে এই উন্নত পরিষেবা পৌঁছে দিতেই আমরা এই নতুন বিভাগের সূচনা করেছি।” এই প্রসঙ্গে চিকিৎসক ডা. সন্দীপ মণ্ডল বলেন, “সঠিক সময়ে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। তাই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের অত্যাধুনিক ফার্টিলিটি ক্লিনিক এই প্রথম বর্ধমান জেলায় চালু হলো।”

উদ্বোধনী অনুষ্ঠানে ডঃ মৌসুমি বন্দ্যোপাধ্যায়, ক্লিনিকের কর্ণধার, এবং বিশিষ্ট চিকিৎসক, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এই নতুন সংযোজন বর্ধমানের স্বাস্থ্য পরিষেবায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে বলে মনে করা হচ্ছে।

See also  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে পরিখা থেকে মহিলার নগ্ন দেহ উদ্ধার, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---