---Advertisement---

Auto Image Slider

কলকাতায় ১০ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ: ৮০০০ প্রতিযোগীর পদক লড়াই, বর্ধমানের তাক লাগানো সাফল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশনের পরিচালনায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো দশম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে আয়োজিত এই তিনদিনব্যাপী বিশাল প্রতিযোগিতায় প্রায় ৮০০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

ভারত ছাড়াও আন্তর্জাতিক স্তরে দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য থেকে প্রতিযোগীরা এই চ্যালেঞ্জার্স কাপে যোগ দেয়। দেশের বিভিন্ন রাজ্য এবং ইন্ডিয়ান আর্মি থেকেও ক্যারাটেকারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে অংশ নেয়, যা প্রতিযোগিতার জাঁকজমক বহুলাংশে বৃদ্ধি করে।

এই আন্তর্জাতিক আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বর্ধমান জেলার দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই এই প্রতিযোগিতায় এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। একাডেমির প্রধান কোচ রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, তাদের ৪৫ জন ক্যারাটেকা মোট ৫৯টি পদক জয় করেছে। এর মধ্যে রয়েছে ১০টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ৩৩টি ব্রোঞ্জ পদক। এই একাডেমির সোনাজয়ী ক্যারাটেকাদের মধ্যে রয়েছেন অয়ন্তিকা সাহা (২টি সোনা), অন্বয় খাঁ, অদৃতা দাস, ক্রিস্টাল চক্রবর্তী, মাইসা মণ্ডল, বৈদ্যুতি মণ্ডল, মেঘনা রায়, চন্দ্রিমা চক্রবর্তী এবং শ্রেয়সী ঘোষ (প্রত্যেকে ১টি করে সোনা)। বর্ধমানের ক্রীড়াপ্রেমী মহলে এই সাফল্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে।

See also  বর্ধমানে ভেজাল স্যানটিজার বিক্রির বিরুদ্ধে অভিযান, আটক ৩০০লিটার স্যানিটাইজার, গ্রেফতার ৪
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---