---Advertisement---

Auto Image Slider

শিয়ালের ধাক্কায় মর্মান্তিক পরিণতি, শিক্ষক দিবসের আগে রায়নায় পথ দুর্ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: শিক্ষক দিবসের আগের রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহশিক্ষক। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের নাড়ুগ্রাম বাসস্টপের কাছে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিক্ষকের নাম অমিত কুমার কোলে, বয়স ৩৪ বছর। তাঁর অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিত কুমার কোলে প্রাইভেট টিউশনি সেরে সগড়াই বাজার থেকে মোটরসাইকেলে চেপে নিজের বাড়ি ভীমপুর গ্রামে ফিরছিলেন। রাত আনুমানিক ১০টা ২৫ মিনিট নাগাদ নাড়ুগ্রাম বাসস্টপের অদূরে রাস্তা পারাপারকারী একটি শিয়ালের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। শিয়ালের সঙ্গে ধাক্কা লাগার পর তিনি বাইক থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর রায়না থানার পুলিশের কাছে পৌঁছালে, তারা দ্রুত ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অমিত কুমার কোলেকে উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত অমিত কুমার কোলের পিতার নাম জয়দেব কোলে। তাঁর বাড়ি রায়না এক ব্লকের নারুগ্রাম পোস্ট অফিসের অন্তর্গত ভীমপুর গ্রামে। শিক্ষক দিবসের প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষকমহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সমস্ত শিক্ষকবৃন্দ অমিত কুমারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  চলে গেলেন বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---