---Advertisement---

Auto Image Slider

বর্ধমান জেলখানা মোড়ে ব্যবসায়ীদের উদ্যোগে গণেশ চতুর্থীর মহোৎসব, অন্নভোগ বিতরণে আপ্লুত অগণিত মানুষ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের জেলখানা মোড়ে আজ মহাসমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী গণেশ পূজা। স্থানীয় ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে সকাল থেকেই উৎসবের মেজাজ। অন্যান্যবারের তুলনায় এবছর আরও জমকালো ভাবে পুজোর আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

সকাল থেকে বৈদিক মন্ত্রপাঠ, ধ্যান এবং প্রথা মেনে পূজার্চনা সম্পন্ন করা হয়। এরপর গণেশের প্রিয় খাবার মোদক এবং লাড্ডু প্রসাদ হিসেবে নিবেদন ও বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় জেলখানা মোড় এলাকার ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে অগণিত পথচলতি মানুষের মধ্যে গণপতি বাপ্পার পায়েস অন্নভোগ বিতরণ করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী আবির চট্টোপাধ্যায় জানান, আজ সন্ধ্যায় অসংখ্য জনসাধারণ ও ব্যবসায়ীর মধ্যে পায়েস বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল গণেশ পুজোর পর দধিকর্মা বিতরণের আয়োজন করা হবে। এই গণেশ পূজা এখন বর্ধমানের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

See also  মেমারিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---