---Advertisement---

Auto Image Slider

৩ বছরের শিশুর শ্বাসনালিতে আটকে চিনেবাদাম, মাঝরাতে বর্ধমান মেডিকেলের ডাক্তারদের তৎপরতায় ফিরল প্রাণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কালনা থেকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে রেফার করা হয়েছিল তিন বছরের এক শিশুকে। বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পারেন, শিশুটির শ্বাসনালিতে আটকে রয়েছে একটি অজানা বস্তু (foreign body)। এমন সংকটজনক পরিস্থিতিতে সময় নষ্ট না করে মধ্যরাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকরা।

বিজ্ঞাপন

সিটি স্ক্যান করানোর পর শ্বাসনালিতে বিদেশি বস্তুর (foreign body) উপস্থিতি নিশ্চিত হয়। পরবর্তীতে চিকিৎসকেরা নিশ্চিত হন যে এটি একটি চিনেবাদাম। শিশুটির শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেনারেল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে রিজিড ব্রঙ্কোস্কোপি পদ্ধতির সাহায্যে শ্বাসনালিতে আটকে থাকা চিনেবাদামটি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এই সফল অস্ত্রোপচারে অংশ নেন চিকিৎসক ঋতম রায়, অসীম সরকার সহ একদল বিশেষজ্ঞ। গভীর রাতে এই জরুরি চিকিৎসা প্রক্রিয়ায় ইএনটি অপারেশন থিয়েটারের কর্মীরাও সক্রিয় সহযোগিতা করেন।চিকিৎসকদের দাবি, সময়মতো সঠিক সিদ্ধান্ত ও তৎপরতার কারণে শিশুটির শ্বাসনালি থেকে বিদেশি বস্তুটি নিরাপদে বের করা গেছে এবং তার জীবন রক্ষা পেয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

See also  রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৩০০০ টাকার আর্থিক সুবিধা বিতরণ শুরু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---