---Advertisement---

Auto Image Slider

পালসীট টোল প্লাজার ডিভাইডারে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত বহু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: মঙ্গলবার বিকেলে মেমারীর পালসীট টোল প্লাজায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বাঁকুড়া অভিমুখী একটি যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা টোল প্লাজার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় বাসের বহু যাত্রী আঘাত পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। মোট ১২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো, তা খতিয়ে দেখছে মেমারী থানার পুলিশ। এই ঘটনার জেরে টোল প্লাজা এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

See also  ডাইনি সন্দেহে গৃহবধূর ওপর অত্যাচার, চাঞ্চল্য কালনায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---