---Advertisement---

Auto Image Slider

ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফেরা হলো না! বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সমাজসেবী, মাছ ব্যবসায়ী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রায়না থানার বাজিতপুর গ্রামের বাসিন্দা, পরিচিত সমাজসেবী ও ব্যবসায়ী সজল চক্রবর্তী (৪৫)। মঙ্গলবার দুপুরে বর্ধমান-শ্যামসুন্দর রাজ্য সড়কের আহ্লাদীপুর বাজার সংলগ্ন এলাকায় একটি বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সজল চক্রবর্তী পেশায় একজন মাছ চাষী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। কাজ সেরে বাইকে চেপে নিজের বাড়িতে ফেরার পথেই আহ্লাদীপুর বাজারের কাছে দ্রুত গতিতে আসা একটি মোটর ভ্যানের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন সজলবাবু, গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর দ্রুত রায়না থানায় পৌঁছলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুরুতর আহত অবস্থায় সজল চক্রবর্তীকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত মোটর ভ্যান এবং সেটির চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দু’বছরের এমএ কোর্সে ভর্তি শুরু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---