---Advertisement---

Auto Image Slider

জামালপুরে ভয়াবহ দুর্ঘটনা, পরপর ৫ টি গাড়ির সংঘর্ষ, আহত তিন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আজাপুরে কলকাতা মুখী ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ এক পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি যান্ত্রিক ত্রুটিযুক্ত বালিবোঝাই গাড়িকে কেন্দ্র করে এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত। এতে পরপর পাঁচটি গাড়ির সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমানের অনাময় হাসপাতালে (Burdwan Anamoy Hospital) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি আজাপুর এলাকায় আগমনী সুইটসের সামনে ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক সমস্যার কারণে একটি বালিবোঝাই গাড়ি জাতীয় সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালির গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আরও একটি চারচাকা গাড়ি এসে ওই স্করপিওটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাচক্রে, সামনে দুর্ঘটনা ঘটতে দেখে পিছন থেকে আসা একটি ট্রাক গতি কমালেও, ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

পরপর এই সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে ডাম্পার চালককে চিহ্নিত করা সম্ভব হয়েছে, তবে বাকি দুই আহত ব্যক্তি স্করপিও গাড়ির নাকি অন্য চারচাকা গাড়ির আরোহী, তা পুলিশ খতিয়ে দেখছে। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

See also  বর্ধমানে শ্মশানের জায়গাকে বিক্রির করে দেবার অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ব্যাপক মার, উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---