---Advertisement---

Auto Image Slider

তৃণমূলের প্রাক্তন উপপ্রধান গ্রেফতার, সহবাস ও হুমকির অভিযোগ, পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ধৃতের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান গৌতম রায়। পূর্ব বর্ধমানের মেমরির দলুইবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌতম রায় কে গতকাল রাতে পাল্লারোড এলাকা থেকে মেমারি থানার পুলিশ গ্রেফতার করে। নির্যাতিতা এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন যে, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগ নিয়ে গৌতম রায় তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। অভিযোগ, গৌতম প্রায় ৫-৬ বছর ধরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। সম্প্রতি মহিলা বিয়ের কথা বললে গৌতম রায় তা অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এই ঘটনার পরই নির্যাতিতা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্ত গৌতম রায়কে গ্রেফতার করে। আজ তাঁকে আদালতে পেশ করা হয়েছে। যদিও গৌতম রায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা থেকে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

See also  বর্ধমানে ক্লাব সম্পাদকের শ্রাদ্ধানুষ্ঠান বাতিল করে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---