---Advertisement---

Auto Image Slider

নির্বাচনের আগে নাড্ডার রোড শোয়ে জনজোয়ার বর্ধমানে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যতই রাজ্যের শাসকদলের বুকে হৃদস্পন্দন তুলে দিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার সকাল থেকে গোটা পুর্ব বর্ধমান জেলা জুড়ে একাধিক কর্মসূচী নিয়ে বর্ধমান সফরে আসেন নাড্ডা। কাটোয়ার 

বিজ্ঞাপন
মুস্থুলি তে জনসভায় নাড্ডা বলেন, বাংলার কৃষকদের কৃষক সম্মান নিধি কর্মসূচী নিয়ে আগামী দিনে বিজেপি রীতিমত রাজনৈতিক কর্মসূচী নিয়েছে। এদিন নির্ধারিত সময়সূচীর প্রায় ১ ঘণ্টা দেরীতে কাটোয়া পৌঁছান নাড্ডা। কাটোয়া থেকে দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বর্ধমানের স্বস্তিপল্লীর মাঠে হেলিকপ্টারে পৌঁছান নাড্ডা। এরপর বিজেপির সদর কার্যালয়ে যান। সেখানে দলীয় নেতাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর বর্ধমান শহরের বীরহাটা ক্লক টাওয়ার থেকে রোড শো শুরু করেন। জনসমাগমের চাপে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় লাগে এই রোড শো।

 এদিন রোড শোয়ে নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গী সহ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়া, সৌমিত্র খাঁ, জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরাও। গাড়ি থেকে এদিন গোলাপ ও গাঁদা ফেলের পাপড়িও ছড়ান নাড্ডা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য। এদিন বীরহাটার ক্লর্ক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাস্তার দুধারে বিভিন্ন মডেলও প্রস্তুত রাখা হয়। মডেল ছিল কৃষকদের লাঙল, মই সহ মোদির কৃষি আইনের সমর্থনে পোষ্টার। মোদির আমলেও মুসলিম সম্প্রদায়ে মহিলাদের তিন তালাক প্রথা বন্ধ হয়েছে। এদিন মডেলে তাও হাজির করা হয়। রোড শো-এর মাঝেই এদিন থার্মোকলের তৈরী কৃষকদের লাঙল হাতে তুলে নেন নাড্ডা। 

উল্লেখ্য, এদিন এই নাড্ডার সফর ঘিরে কার্যতই উল্লাস থেকে নবাবহাট অর্থাৎ খোদ বর্ধমান শহরের বুক চিরে যাওয়া জিটিরোড যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। বিজেপি যুব নেতা শ‌্যামল রায় জানিয়েছেন, এই রোড শোয়ে আসা বিভিন্ন গাড়ি তৃণমূল আটকে দিয়েছে। এদিন নবাবহাট এলাকায় গলসীর দিক থেকে আসা প্রায় ৪০টি গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। কার্যত পুলিশকে এব্যাপারে জানানোর পরই তাদের ছাড়া হয়। বস্তুত, গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসন বিজেপি ছিনিয়ে নেবার পর আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপি যে গোটা জেলার সমস্ত আসনকেই রীতিমত টার্গেট করে এগোচ্ছে এদিনের নাড্ডার রোড শো এবং বর্ধমান সফরে তা প্রকট হয়েছে।

 যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে দিল্লীর সীমানায় ৪০দিন অতিক্রান্ত হয়ে গেলেও কৃষকরা কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন করছেন। সেখানে বিজেপির নেতারা না গিয়ে বর্ধমানে কৃষকদের এই দরদ দেখানো কৃষকরা বিশ্বাস করছে না। তার প্রমাণ কাটোয়া এবং বর্ধমানে লোকসমাগম করতে পারেনি বিজেপি। আর এতেই উল্লসিত রাজ্যের শাসকদল। যদিও বিজেপির দলীয় সূত্রে দাবী করা হয়েছে লক্ষাধিক লোক সমাগম হয়েছে এই রোড শোয়ে।

See also  নির্বাচনে খরচের নিয়মের ফাঁসে এবার রাজনৈতিক দলগুলো
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---