---Advertisement---

Auto Image Slider

চুরি যাওয়া ১০০মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাস্তবে ভাবতেই পারেননি প্রায় ৬মাস আগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফের ফিরে পাওয়া যেতে পারে। কিন্তু আচমকাই পুলিশের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ফোন সংগ্রহ করার ফোন পেয়ে অবাক হয়ে যাই। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি ও খোওয়া যাওয়া ৫০টি ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার একটি অনুষ্ঠানে এমনই জানালেন, আউসগ্রাম-২ এর জামতারার বাসিন্দা নাজিমুনন্নেসা খাতুন।

বিজ্ঞাপন

 এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, চুরি হওয়া এবং খোওয়া যাওয়া মোট ১০০ টি মোবাইল ফোন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কোভিড বিধি মেনে এদিন ৫০জন মোবাইল ফোনের মালিকের হাতে তাঁদের ফোন তুলে দেওয়া হল। খুব শীঘ্রই বাকি দেরকেও তাঁদের ফোন ফিরিয়ে দেওয়া হবে। এদিন এই অনুষ্ঠানে এসপি ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্র সহ জেলা পুলিশের একঝাঁক আধিকারিক।

তিনি জানিয়েছেন, এর আগেও চলতি বছরের  শুরুতে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও ইতিমধ্যে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া বেশ কিছু মোটর সাইকেল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই প্রক্রিয়া সারা বছর ধরে প্রত্যেকটি থানা চালিয়ে যায়। মোবাইল ও মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত প্রায় ২০জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিন মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের এই অভাবনীয় কাজের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত মোবাইল ফোনের মালিকরা।

See also  বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় উত্তর ২৪ পরগনা থেকে ২ দুষ্কৃতী গ্রেপ্তার, আদালতে পেশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---