---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে ঘুমন্ত দুই ভিখারীকে পিষে দিল অজানা গাড়ি, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফুটপাতে রাতে ঠাণ্ডার মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা দুই ভিখারীকে পিষে দিল মদ্যপ এক গাড়ি চালক। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বর্ধমান ষ্টেশনের সামনে ফ্লাইওভারের তলায় প্রতিদিনের মতই বর্ধমান ষ্টেশন এলাকার বেশ কিছু ভিখারী ঘুমিয়েছিলেন। রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ বর্ধমান ষ্টেশন থেকে একটি বোলেরো গাড়ি বের হয়ে ষ্টেশন থেকে দুর্গাপুর অভিমুখে ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের পাশে থাকা ৩জনকে পিষে দেয়।

 ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় প্রায় পঞ্চাশোর্ধ এক মহিলা ও পুরুষের। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে। এদিকে শুত্রুবারের ঘটনার পর স্টেশনের সামনে ফ্লাই ওভারের নীচে কিম্বা রাস্তার দুদিকের এলাকায় রাত কাটানো সহায়সম্বলহীন ভবঘুরে এবং ভিখারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

See also  বর্ধমানের তেজগঞ্জ ও তেলিপুকুরে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি দুই যুবক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---