---Advertisement---

Auto Image Slider

পূর্ব বর্ধমানের মেমারীতে বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার ৩

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: বর্ধমান জেলা জুড়ে আইপিএল ক্রিকেট নিয়ে বেটিং চক্র চালানোর বড়সড় চক্রের হদিশ পেল মেমারী থানার পুলিশ। এই চক্রের হদিশ মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চক্রের ৩ পাণ্ডাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারও করেছে মেমারী থানার পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পাশপাশি এই চক্রের সঙ্গে জড়িতদের সন্ধানে ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মেমারীর ব্রাহ্ণণপাড়ার বাসিন্দা সুরঞ্জন বিশ্বাসের বাড়িতে বেটিং চক্র চলছে বলে গোপন সূত্রে খবর পায় মেমারী থানার পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে আচমকাই সেখানে হানা দিয়ে ৩জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুরঞ্জন বিশ্বাস, মেমারীর কলেজ পাড়ার বাসিন্দা কালিচরণ সাউ এবং দেশবন্ধুপল্লী এলাকার বাসিন্দা পার্থ সারথী বিশ্বাস। যদিও পুলিশি হানাদারির আভাস পেয়েই দ্রুত চম্পট দেয় এই চক্রের বেশ কয়েকজন। 

ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ ৬০ হাজার টাকা সহ একটি এ্যানড্রয়েড ফোন, একটি আই ফোন এবং একটি নোট বুক। জানা গেছে, এই নোট বুকে বেশ কিছু ব্যক্তির ফোন নং রয়েছে। যাদের সঙ্গে বেটিং চলছিল এবং জেলার বিভিন্ন প্রান্তে বেটিং চালাচ্ছিল বলে অনুমান পুলিশের। এছাড়াও নোট বুকে আই পিএলকে কেন্দ্র করে বেটিং চালানোর জন্য বেশ কিছু ওয়েবসাইটের লিংকও পাওয়া গেছে। কিছু আই ডি নাম্বারও উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসা করে আরও ৯জনের নাম পাওয়া গেছে। তাদের খোঁজে মেমারী ও বর্ধমান থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই চক্রের কিং পিন চন্দন সেখ ও রাজু সাউ এর বাড়ি বর্ধমান শহরেই। তাঁদের খোঁজে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের অপরাধের কথা। ক্রিকেট, টেনিস সহ বিভিন্ন খেলার বেটিং চালানো হত। এমনকি ভোটের ফলাফলের বেটিংও চালানো হত। মোবাইল অ্যাপস ও ওয়েব সাইট ব্যবহার করে চলতো বেটিং। বুকিদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলার প্রত্যেক মুহূর্তের বাজি এবং জেতা হারার ফল চলে আসতো।

See also  দুর্ঘটনা রুখতে টোটো চালকদের নিয়ে গলসি পুলিশের সচেতনতা শিবির
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---