---Advertisement---

Auto Image Slider

মন্তেশ্বরে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: পরিত্যক্ত একটি সাবমারসিবলের ঘরের বাইরের দেওয়ালে আকশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের অন্তগত মৌসা গ্ৰামে। মৃতের ভাই তহাসিক সেখ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় তাঁর দিদি সুমাইয়া খাতুন বাড়ি থেকে বেড়িয়ে যায়। যাবার আগে একটি খাতায় কাদের সঙ্গে কোথায় যাচ্ছে লিখে রেখে যায়। এরপর রাতে এই খাতা দেখে এলাকায় খোঁজখুঁজি করা হয়।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ খবর দেয়, পুটশুড়ী এলাকার এক পরিত্যক্ত সাবমারসিবল এর ঘরের বাইরে দেওয়ালে এক যুবতীর দেহ ঝুলছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঝুলন্ত দেহটি তাঁর দিদিরই। তহাসিক সেখ অভিযোগ করেছেন, পূর্ব পরিচিত এক যুবক তাঁর বোনকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে টাঙিয়ে দিয়েছে। 
তিনি জানিয়েছেন, তাঁর দিদির পরনের জামাটি উল্টো করে পড়ানো ছিল। তার কাছে জামা কাপড়ের একটি ব‍্যাগও পাওয়া যায়। সুমাইয়া খাতুনের সঙ্গে থাকা দুটো মোবাইল ফোন ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। আর এর থেকেই তহাসিক সেখ এবং তাঁর পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, পরিকল্পিত ভাবে তাঁর দিদিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ।
See also  পালিতপুরে লোহা কারখানায় বিস্ফোরণ কান্ডে ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারী দল, গাফিলতির অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---