---Advertisement---

Auto Image Slider

মহামারী পরিস্থিতির মধ্যেই বর্ধমানে সদ্যজাতের দেহ উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: খন্ডঘোষের পর খোদ বর্ধমান শহরেও করোনা আক্রান্তের হদিস মেলায় এমনিতেই আশঙ্কার পরিবেশ গোটা বর্ধমান শহর জুড়ে।আর এই লকডাউনের মধ্যেই এবার শহরের তেলিপুকুর এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে বৃহস্পতিবার সাতসকালে একটি সদ্যজাতের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন খুব সকালে এলাকার মানুষ প্রাতঃকৃত সারতে গিয়ে রাস্তার পাশে একটি জলা ঝোঁপের মধ্যে সদ্যজাত একটি শিশুকে পরে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিকে এই মহামারী পরিস্থিতিতে এইরকম ঘৃণ্য পৈশাচিক কাজ কে বা কারা করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। 
See also  স্কুলে ঢুকে সুপারের নেতৃত্বে বহিরাগতদের তাণ্ডব পড়ুয়াদের উপর, জখম বহু উচ্চ মাধ্যমিক পড়ুয়া, গ্রেপ্তার সুপার সহ পাঁচ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---