---Advertisement---

Auto Image Slider

ভাতার থানার পুলিশের জালে ২ মাদক কারবারি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: তরল মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। বুধবার রাত্রে টহল দেবার সময় বর্ধমান-কাটোয়া রাস্তার উপর পোসলা এলাকায় একটি নাম্বার প্লেট বিহীন গাড়ি কে দেখতে পায় ভাতার থানার পুলিশ। সেই সময় গাড়িটা আটক করলে গাড়ি থেকে দেড় লিটার তরল কোডাইন মাদক পাওয়া যায়। এরপর গাড়িটিকে আটক করে পুলিশ। 
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, একজনের নাম সোহান শেখ, বয়স ৪১, বাড়ি কলকাতার পার্কস্ট্রিট এলাকায়। অপর ব্যক্তির নাম মোহাম্মদ জালাল, বয়স ৩১, বাড়ি কলকাতার মেটিয়াবুরুজে। ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার বর্ধমান কোর্টে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হলে আদালত তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়।
See also  গলসি-২ ব্লকে চাষীদের হাতে তুলে দেওয়া হল কৃষক বন্ধু প্রকল্পের চেক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---