---Advertisement---

Auto Image Slider

খন্ডঘোষের পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বুধবার এলাকারই একটি পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বেরুগ্রাম এলাকার। মৃতের নাম প্রভাষ যশ ওরফে তুফান। বয়স ২৮ বছর। ঘটনার খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন। অস্বাভাবিক মৃত্যুর একটি কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বেরুগ্রামে দক্ষিণ পাড়া এলাকায় লকুলি পুকুরের ধারে তার জুতো পরে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে পুকুরে জাল ফেলেন তারা। জাল টানতেই তুফানের দেহ উঠে আসে। খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
See also  ঘোষিত নির্মল শহর, তবুও বর্ধমান শহরে যত্রতত্র মলমূত্র ত্যাগ করলেই ১০০ থেকে ৫০০ টাকা জরিমানার বিজ্ঞপ্তি ঘিরে চর্চা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---