---Advertisement---

Auto Image Slider

পুলিশের চোখে ধুলো দিতে বিলাসবহুল গাড়ি! তারপরই বাজিমাত ভাতার পুলিশের, উদ্ধার ১১০ কেজি গাঁজা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ফের পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হলো পূর্ব বর্ধমানে। আউশগ্রাম, শক্তিগড়ের পর এবার গাঁজা ধরা পড়ল ভাতার থানার এলাকায়।বিলাসবহুল গাড়িতে পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা পাচারের সময় ভাতার থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বিলাসবহুল চার চাকা গাড়ি আটক করে প্রায় ১১০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার ভাতারের মহাচান্দা কলাবাগান এলাকায় এই অভিযান চালায় ভাতার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এই ঘটনায় শেখ শাহেনশাহ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ শাহেনশাহর বাড়ি বর্ধমান থানার অন্তর্গত বাজেপ্রতাপুর মালিরবাগান এলাকায়। ওড়িশার ভুবনেশ্বর থেকে বীরভূমের সিউড়িতে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ একটি নামী কোম্পানির বিলাসবহুল গাড়িকে নজরবন্দী করে। এরপর মহাচান্দা কলাবাগান এলাকায় রাস্তার উপর সেটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে ৫০ টির কাছাকাছি প্যাকেট ভর্তি প্রায় ১১০ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ আরও জানতে পেরেছে, এই পাচারে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি ধৃত শেখ শাহেনশাহর স্ত্রীর নামে নিবন্ধিত।

জিজ্ঞাসাবাদের পর শেখ শাহেনশাহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনের ২০ (b)(ii)(c), ২৫ ও ২৯ ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে ভাতার থানার পুলিশ। এই চক্রের সাথে আর কারা জড়িত, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।

See also  বর্ধমানে মানুষ কে আরও সচেতন করতে পুলিশের হাতে তুলে দেওয়া হল মাস্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---