---Advertisement---

Auto Image Slider

জুনিয়র ন্যাশনাল ভলিবলে সাফল্য পাচ্ছে বাংলার পুরুষ ও মহিলা দল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ৪৭তম জুনিয়র ন্যাশনাল
ভলিবল চ্যাম্পিয়নসিপের লিগ কাম নকআউট প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের দুই বিভাগেই প্রথম খেলায় জয়ী হয়েছে আয়োজক বাংলা টিম। মেয়েদের বিভাগে বাংলা পাঞ্জাবকে ৭৫-৩৩ পয়েণ্টের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে ছেলেদের বিভাগে বাংলা চণ্ডীগড়কে ৯৮-৯০ পয়েণ্টের ব্যবধানে পরাজিত করেছে।

বিজ্ঞাপন

 শনিবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামের ৪টি কোর্টে এবং শহরের অগ্রদূত সংঘের ২টি কোর্টে এই প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার বিকাল পর্যন্ত বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে মেয়েদের বিভাগে বাংলা পরাজিত করেছে ঝাড়খণ্ডকে। 

প্রতিযোগিতার অন্যান্য খেলায় মহারাষ্ট্র হিমাচল প্রদেশকে, উড়িষ্যা সাইকে, পাঞ্জাব চণ্ডীগড়কে, অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশকে এবং মিজরাম মণিপুরকে পরাজিত করেছে। অন্যদিকে, ছেলেদের বিভাগে কর্ণাটক অন্ধ্রপ্রদেশকে, হরিয়ানা কেরালাকে, উত্তরাঞ্চল উড়িষ্যাকে, মধ্যপ্রদেশ মণিপুরকে এবং কর্ণাটক লাদাখকে পরাজিত করেছে।

See also  মর্মান্তিক দুর্ঘটনায় একটি হাত বাদ চলে গেল রেফারি বাপি মাড্ডির, শোক ক্রীড়া মহলে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---