---Advertisement---

Auto Image Slider

খন্ডঘোষে রাইসমিলের ভিতর থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: রাইস মিলের ভেতর থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার গোপালবেড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে গোপালবেড়া অঞ্চলের ধনরাজ রাইস মিলে। মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধর করেছে। যাতে শুধুমাত্র একটি ফোন নাম্বার লেখা ছিল। পুলিশ জানিয়েছে মৃতের নাম অভিষেক হাজরা। বাড়ি সাতগাছিয়া পাহাড়হাটি এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সারারাত কাজ করে এদিন সকালে মেশিন বন্ধ করে দিয়ে শ্রমিকরা রাইস মিলে থাকা কর্মচারীদের ঘরের সামনে এসে দীর্ঘক্ষণ ধরে  ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভিতরে থাকা অভিষেক হাজরা দরজা খোলেননি। পরে তারা দেখতে পান ওই ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন অভিষেক হাজরা।
এমনটাই জানিয়েছেন তার সহকর্মী সুদেব হাজরা। মিলের অন্যান্য কর্মচারীদের সহায়তায় মৃতদেহটিকে নামানো হয়। সঙ্গে খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানার পুলিশ কে।

পুলিশ এসে  ধনোরাজ রাইস মিলের ভিতর একটি ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। এরই মাঝে খবর দেওয়া হয় মিলের কন্ট্রাক্টর স্বরূপ কার্ফা কে। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন এবিষয়ে কিছু জানা যায়নি। জানা গেছে মৃত অভিষেক হাজরার বাড়িতে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতলে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাইস মিলের অন্যান্য কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

See also  বর্ধমানের পালিতপুরে ডাম্পারের চাকায় পিষ্ট এক ব্যক্তি, আহত আরো এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---