---Advertisement---

Auto Image Slider

মোটরভ্যানে ধাক্কা বেপরোয়া বাসের, জখম মোটরভ্যান চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মোটর ভ্যান চালক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বর্ধমান আরামবাগ রোডের খালেরপুল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরামবাগের দিক থেকে একটি যাত্রীবাহী বাস বর্ধমানের দিকে দ্রুত গতিতে আসার আসার সময় খালেরপুলের কাছে একটি ময়দার বস্তা ভর্তি মোটরভ্যান কে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

মোটর ভ্যান চালকের মুখে সজোরে আঘাত লেগে রক্তপাত হয়। দুমড়ে মুচড়ে যায়মোটর ভ্যানটি। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি ময়দার বস্তার। স্থানীয়রাই ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে পুলিশ আটক করেছে। দুর্ঘটনার পর সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও রায়না থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

See also  আবেদনকারীর অভাব, রেলের 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' প্রকল্পের স্টলে বিক্রি হচ্ছে লটারির টিকিট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---