---Advertisement---

Auto Image Slider

টোটোর সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মন্তেশ্বরে জখম পাঁচ জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর:  দ্রুত গতিতে যাওয়ার সময় মোটর সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন গুরুতর জখম হলেন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মন্তেশ্বরের মালডাঙ্গা – মেমারী রোডে। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পড়ে চিকিৎসকের পরামর্শে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা রাজিব শেখ, হাফিজুল শেখ ও ওয়াজেদ শেখ এই তিনজন মিলে একটি বাইকে চেপে মন্তেশ্বরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে ধেনুয়া গ্রামের বাসিন্দা  টোটো চালক শেখ ফিরোজ মামনি ব্যানার্জি নামে এক নার্স কে নিয়ে কুসুমগ্রামের দিকে যাচ্ছিলেন। হঠাৎই দ্রুত গতির মোটর সাইকেলটি ওই টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে জখম হন এক নার্স সহ ৫ জন। দুর্ঘটনার পর ছুটে এসে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান।

See also  বিশ্ববিদ্যালয়ের অফিসে আসা বন্ধ করলেন অপমানিত উপাচার্য, ছাড়লেন নীল বাতির গাড়ি, সই করবেন না কোন ফাইলে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---