---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাজার করতে বেড়িয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম আলি হোসেনে (৭০)। বাড়ি ভোতারপাড় এলাকায়। জানা গেছে, শুক্রবার পূর্ব বর্ধমানের ভোতারপার এলাকার বাসিন্দা আলি হোসেন সাইকেলে নিয়ে বাজার করতে বিজয়রাম যাচ্ছিলেন। পথে বর্ধমান কাটোয়া রোডের উপর নেড়োদিঘী এলাকায় কাটোয়া থেকে বর্ধমানগামী একটি বাস তাঁকে ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় আলি হোসেনের। 

বিজ্ঞাপন

এই ঘটনার পর এলাকাবাসীরা পথ অবরোধ করেন। এমনকি অবরোধ চলাকালীন কয়েকটি বাসে ভাঙচুর করারও চেষ্টা করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আলোচনার পর অবরোধ ওঠে। এলাবাসীদের অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও দ্রুত গতিতে গাড়ি যাতায়াতের জন্যই প্রায়ই এখানে দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ।
See also  ৬ বছর পেরিয়ে গেলেও রাজ্যে চালুই হল না জিএস ক্যাস সেল, আন্দোলনে এসএফআই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---