---Advertisement---

Auto Image Slider

হাত বদলের আগেই বর্ধমানে ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, বাড়ছে উদ্বেগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানে ফের বিপুল পরিমাণ গাঁজা পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই গাঁজা পাচারকারী। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশের একটি দল বর্ধমান-কাটোয়া রোডের বিদ্যাসাগর স্কুল সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে দুই যুবক কে আটক করে। তাদের কাছে দুটি হাত ব্যাগ ও দুটি পিঠ ব্যাগ তল্লাশি করে সেখান থেকে প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে উড়িষ্যা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হয়েছিল। বর্ধমান – কাটোয়া রোডের এই এলাকায় এই গাঁজা হাত বদল করার কথা ছিল। কিন্তু সোর্স মারফত বর্ধমান থানার পুলিশের কাছে খবর পৌঁছতেই মঙ্গলবার রাত থেকে এই এলাকায় নজরদারি শুরু করে দেয় পুলিশ।

এরপর গভীর রাতে সন্দেহজনক দুই যুবক কে বিদ্যাসাগর স্কুল সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই গাঁজা পাচারকারী বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরেই গাঁজা পাচার এবং বিক্রির সঙ্গে যুক্ত। এদিকে বারবার বর্ধমানের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ গাঁজা ধরা পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

See also  ঋণের কিস্তি না পেয়ে প্রতিবন্ধী গৃহবধূকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ বন্ধন ব্যাঙ্কের কর্মীর বিরুদ্ধে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---