---Advertisement---

Auto Image Slider

সৌরভের ‘দুর্গ জয় সহজ নয়’ থিমে নতুন রূপে ‘বিগ বস বাংলা’, দর্শকদের উন্মাদনা তুঙ্গে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, কলকাতা: কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’র মহালঞ্চের জন্য উত্তেজনা এখন তুঙ্গে। ‘দুর্গ জয় সহজ নয়’—এই আকর্ষণীয় থিম নিয়ে আজ, ৩০ আগস্ট, রাত ৮টায় স্টার জলসায় শুরু হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় এই রিয়ালিটি শো। স্টার জলসা ও জিও-হটস্টারে দর্শকরা এই হাইভোল্টেজ শো উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

শো শুরুর আগে দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়াতে স্টার জলসা একটি জমজমাট ‘মল অ্যাক্টিভেশন’-এর আয়োজন করেছিল। সেখানে একটি ব্র্যান্ডেড কাঁচের ঘর তৈরি করা হয়, যেখানে মুখোশধারী শিল্পীরা বিগ বস প্রতিযোগীদের মতো আচরণ করে দর্শকদের বিনোদন দেন। এর মাধ্যমে ভক্ত ও ক্রেতারা ‘বিগ বস বাংলা’র ঘরের পরিবেশ এবং প্রতিযোগীদের জন্য অপেক্ষা করা নাটকীয়তা, কৌশল ও মানসিক লড়াইয়ের এক ঝলক বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

বানিজে এশিয়া (Banijay Asia) ও এন্ডেমলশাইন ইন্ডিয়া (EndemolShine India)-র মালিকানাধীন ও প্রযোজিত ‘বিগ বস বাংলা’-য় থাকছে একঝাঁক প্রাণবন্ত ব্যক্তিত্ব, প্রতিনিয়ত বদলাতে থাকা সমীকরণ এবং এই অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও মেজাজের সাথে মানানসই এক অভাবনীয় গেমপ্লে। গ্র্যান্ড লঞ্চের পর, ৩১ আগস্ট, ২০২৬ থেকে প্রতিদিন রাত ৯:৩০টায় স্টার জলসা ও জিও-হটস্টারে দেখা যাবে ‘বিগ বস বাংলা’।

See also  রাস্তা দাও ভোট নাও – দাবীতে ভোট বয়কটের ডাক বর্ধমানের বণ্ডুল আদিবাসী পাড়ায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---