---Advertisement---

Auto Image Slider

ফুল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর ও বৌদির মৃত্যুতে শোকের ছায়া রায়নার সেহারা গ্রামে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পূর্ব বর্ধমানের রায়না থানার সেহারা গ্রামে মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওর ও বৌদির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আকস্মিক এই ঘটনায় সেহারা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মৃতদের নাম আদরী মিত্র (৩৪) এবং তাঁর দেওর মনোজ মিত্র (৫২)। আহত মহিলা হলেন মৃত আদরী মিত্রের জা, সাথী মিত্র। তিনি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা প্রসঙ্গে মৃত আদরী মিত্রের স্বামী তাপস কুমার মিত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে সাথী মিত্র প্রতিদিনের মতো বাড়ির ছাদে ফুল তুলতে গিয়েছিলেন। ফুল পাড়ার সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়ানো একটি লোহার জিআই তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথীকে এই অবস্থায় দেখে বাঁচাতে ছুটে যান তার জা আদরি মিত্র। তিনি সাথীকে ছিটকে সরাতে পারলেও নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এই দৃশ্য দেখে মনোজ মিত্র আদরি কে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন।

পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনকেই উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোজ মিত্র ও আদরী মিত্রকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সাথী মিত্রকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় সেহারা গ্রামের পরিবেশ ভারাক্রান্ত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

See also  পূর্ব বর্ধমান জেলার পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে মন্ত্রীর বৈঠক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---