---Advertisement---

Auto Image Slider

ভর সন্ধ্যায় বর্ধমানের তিনকনিয়ায় বাস দুর্ঘটনা,গুরুতর জখম এক বৃদ্ধ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভর সন্ধ্যায় বর্ধমানের তিনকোনিয়া এলাকার জিটি রোডের উপর বাসের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতরভাবে জখম হলেন। যদিও বৃদ্ধের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেঁটে রাস্তা পার হওয়ার সময় ওই হোঁচট খেয়ে পরে যায়। সেইসময় বর্ধমান রেল স্টেশনের দিক থেকে বিরহাটা মুখী বড়শুল নবাবহাট রুটের একটি বাসের চাকা ওই বৃদ্ধের কোমরের উপরে উঠে যায়। 

বিজ্ঞাপন

চলন্ত অবস্থাতেই ওই ব্যক্তিকে কিছুটা ছেচড়ে নিয়েও যায় বাসটি। রক্তাক্ত এবং আশংকাজনক অবস্থায় পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় কিছুক্ষন জিটি রোডে যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এবং বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় মানুষ বলেন, রাস্তার উপর ডিভাইডারের মাঝে ফাঁক থাকায় অনেকেই সেই ফাঁক গলে প্রতিদিন রাস্তা পারাপার করেন। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। ডিভাইডারের মাঝে কোনো ফাঁক না রেখে নির্দিষ্ট দূরত্বে কাটিং রাখলে দুর্ঘটনার আশঙ্কা কমানো যেতে পারে।
See also  বিদ্যুৎ ক্ষেত্রে জোর প্রতিযোগিতা শুরু, পরিষেবা দিতে এবারে আসরে ডিভিসি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---