---Advertisement---

Auto Image Slider

বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বিয়ে বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির খানো কাটিং-এর কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই যুবকের নাম কৃষ্ণ বাগদী, বাড়ি ভাতারের দেবপুর এলাকায় ও গোপাল বাগদী, বাড়ি গলসির শ্রীধরপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুই যুবককেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গলসির সাটিনন্দীতে শুক্রবার রাতে বিয়ে বাড়ি থেকে খেয়ে বাইকে করে গলসির শ্রীধরপুর এলাকায় গোপালের বাড়ি যাচ্ছিলেন দুই বন্ধু। ১৯ নম্বর জাতীয় সড়কে গলসির খানো কাটিং-এর কাছে একটি অজানা গাড়িতে তাদের পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য  বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ছবি – ইন্টারনেট

See also  দামোদরের ওপর বিপজ্জনকভাবে বাঁশের সেতু দিয়েই যাতায়াত, নজরেই নেই প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---