---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে বিজেপি পার্টি অফিসের সামনেই কার্যকর্তার বাইকে আগুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর-১গ্রাম পঞ্চায়েতের হিরাগাছি এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে দলের স্থানীয় মন্ডল সভাপতি সুভাষ দত্তের এভেঞ্জার মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কে বা কারা দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলে আগুন লাগিয়ে দিলো সে ব্যাপারে খোদ সুভাষ দত্ত বা দলের সাধারণ সম্পাদক ডাঃ এস আর ব্যানার্জি কেউই পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। 

বিজ্ঞাপন
যদিও শক্তিগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন পুড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে নিয়ে গেছেন। এই ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন পড়েছে। জানা গেছে মোটর সাইকেলটি পার্টি অফিসের বাইরে রাখা ছিল। আচমকাই সেটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে যাওয়ায় অতো দ্রুত কেউ কিছুই বুঝে উঠতে পারেনি। তবে ডাঃ এস আর ব্যানার্জি জানিয়েছেন, বিজেপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় সুভাষের বিরুদ্ধে শাসকদলের কারুর ক্ষোভ থাকতে পারে। শক্তিগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেছেন, অতি দ্রুত এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেফতার করবে।
See also  গঙ্গা উৎসব -২০২৪ পালিত হলো রামগপালপুর উচ্চ বিদ্যালয়ে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---