---Advertisement---

Auto Image Slider

অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৪০ টি পদক জয়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে “অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” গত ২৬, ২৭ ও ২৮ জুলাই, ২০২৪ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান ও ভুটানের প্রায় ৬৫০০ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট ২৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং কাতা ও কুমিতে বিভাগে মোট ৪০ টি পদক (৯টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোন্জ) জয়লাভ করেন প্রতিযোগীরা। উল্লেখ্য, ইশানি গুপ্তা, শ্রেয়সী ঘোষ এবং মেঘনা রায় কাতা ও কুমিতেতে ২টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে। এছাড়া, অয়ন্তিকা সাহা, মণিমালা দাস এবং বৈদ্যুতি মন্ডল একটি করে স্বর্ণপদক জয়লাভ করে। বর্ধমানের ক্যারাটে খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে এই পর্যায়ের সাফল্যে খুশি সকলে।

See also  সরকার দাম কমালেও, বর্ধমানে পুরোনো দামেই বিক্রি হচ্ছে মদ, ব্যাপক হৈ চৈ, উদাসীন আবগারি দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---