---Advertisement---

Auto Image Slider

অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহ উদ্ধার,চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: শক্তিগড় থানা এলাকার পাল্লা এলাকায় এক মাঝ বয়সী মহিলার পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে এলাকার লোকেদের কাছ থেকে খবর পেয়ে একটি ঝোঁপের মধ্যে পচা জল থেকে পুলিশ দেহটি উদ্ধার করেছে। মহিলার আনুমানিক বয়স চল্লিশ থেকে ৪৫ বছরের মধ্যে বলেই মনে করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দিন সাতেক আগের এই মৃতদেহ। ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর একটি কেস রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলেও অনুমান করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘ ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া গেলে পরিস্কার করে কিছুই বলা যাচ্ছে না। কিছু তথ্য আমরা পেয়েছি। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।’ সূত্রের খবর ওই মহিলার দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তার পাশেই পড়েছিল অর্ন্তবাস। এছাড়াও একটি ছোট্ট ব্যাগ। যার ভিতরে কিছু রুপোর গহনা ছা়ডাও একটি ফোন নম্বরও পেয়েছে পুলিশ। মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
See also  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ পুলিশের মাইকিং ব্যবস্থা, অভিযোগের তীর কর্তৃপক্ষের দিকেই, চরম সমস্যায় রোগীর পরিবারের লোকজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---