---Advertisement---

Auto Image Slider

রিল’স এর নেশায় ট্রেনের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, কেতুগ্রাম: রিলস তৈরি করার নেশায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে উঠতেই ওভারহেড হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত কিশোরের নাম জিসান চৌধুরী (১৪), মৃতের বাড়ি কেতুগ্রামের খাজিগ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কান্দরা স্টেশনে।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ দুই বন্ধুর সঙ্গে কান্দরা স্টেশনে আসে জিসান। সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের বগির ছাদে উঠে। সাথে সাথেই বিকট শব্দে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেল বগির ছাদেই লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা ও জিসানের সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছে, ট্রেনের ছাদে উঠতে অনেকবার বারণ করেছিল তারা। কিন্তু জিসান শোনেনি। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

See also  আগামীকাল থেকে শুরু দেশ জুড়ে CBSE-র দশম ও দ্বাদশের পরীক্ষা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---