---Advertisement---

Auto Image Slider

পণের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা! স্বামীর স্বীকারোক্তিতে চাঞ্চল্য জামালপুরে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পণের দাবি মেটাতে না পারায় স্ত্রী পূজা দলুইকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী অরূপ দলুই। বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পণের দাবিতে পূজার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো জামালপুরের চকদীঘি পঞ্চায়েতের বাজার কালিতলা সংলগ্ন এলাকার বাসিন্দা অরূপ।

বিজ্ঞাপন

বুধবার রাতে পারিবারিক অশান্তির চরমে পৌঁছালে ঘরের ভিতরই পূজাকে গলা টিপে হত্যা করে সে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা পূজাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত স্বামী অরূপ দলুইকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার অভিযুক্ত অরূপ দলুই-কে বর্ধমান আদালতে পেশ করা হয়। জামালপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।

মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই পূজার মৃত্যুর জন্য দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেশী থেকে অভিযুক্তের পরিবারের অনেকে জানিয়েছেন, অরূপ দলুই প্রায়ই স্ত্রীর সঙ্গে অশান্তি করতো। ঘটনার দিন স্ত্রী পূজা তার সন্তান কে মারধর করার কারণে তার স্বামী বিরোধিতা করে। এরপর রাতের দিকে ঘরের মধ্যে কখন কি হয়েছে অরূপের দাদা কিছুই বুঝতে পারেননি বলে জানিয়েছেন। সকালে পুলিশ বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার পর দরজা খুলে বৌদির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

See also  বর্ধমানে বিজেপি নেতার পরকীয়া ভিডিও ভাইরাল, জোর চর্চা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---