---Advertisement---

Auto Image Slider

কেতুগ্রামে তীব্র বিস্ফোরণে ভেঙে পড়লো পরিত্যক্ত বাড়ির একাংশ, এলাকা ঘিরে রেখে তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, কেতুগ্রাম: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কেতুগ্রামের চেঁচুড়ি গ্রাম। উড়ে গেল পরিত্যক্ত বাড়ির শৌচালয় সহ একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বিস্ফোরণের জেরে ওই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। কিন্তু, পরিত্যক্ত বাড়িতে কারা বোমা রাখল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোমা বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যায় চেঁচুড়ি গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে তীব্র বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির একটা অংশ। বাড়ির শৌচাগারের ছাদ ভেঙে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে ওই বাড়িতে কেউ বসবাস করেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই বাড়ির কর্তা-গিন্নি মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়ির দুই ছেলে, আর এক মেয়ে অন্য জায়গায় থাকে। বাড়িঘর তালা দেওয়া থাকে। কাউকে যেতে আসতে তাঁরা দেখেননি।

তাহলে কে বা কারা ওই বাড়িতে বোমা মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। বিস্ফোরণে খবর পেয়ে কেতুগ্রাম থানার আইসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সেখানে আসেন। এলাকা ঘিরে দেওয়া হয়। কেতুগ্রাম থেকে অল্প দূরেই মুর্শিদাবাদ সীমান্ত। কী কারণে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

See also  পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি ও মেমারি থানা এলাকায় বজ্রাঘাতে মৃত ৩ আহত ৭
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---